আফগান তারকা রশিদ খান এবার প্রকাশ্যে স্বীকার করলেন দ্বিতীয় বিয়ে

আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান এবার নিজের দ্বিতীয় বিয়ের তথ্য প্রকাশ্যে আনলেন। প্রথম বিয়ের মাত্র ১০ মাসের মধ্যেই রশিদ দ্বিতীয় বিয়ে সম্পন্ন করেছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) রশিদ খান নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে একটি ছবি শেয়ার করেন, যা তার বিয়ের বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, রশিদ ২ আগস্ট তার দ্বিতীয় বিয়ে সম্পন্ন করেন। তার স্ত্রী আফগান বংশোদ্ভূত এবং বর্তমানে বিদেশে বসবাস করছেন।

এর আগে, গত বছরের অক্টোবর মাসে আফগানিস্তানের কাবুলে রশিদ খানের প্রথম বিয়ে অনুষ্ঠিত হয়েছিল। একই অনুষ্ঠানে তার তিন ভাইও একসঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

তবে প্রথম স্ত্রীর সঙ্গে রশিদের বিবাহ বিচ্ছেদ হয়েছে কি না, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। উল্লেখ্য, রশিদ খান কয়েক বছর আগে বিশ্বকাপ জেতার আগে পর্যন্ত বিয়ে না করার প্রতিজ্ঞা করেছিলেন।

মন্তব্য করুন