নোয়াখালী এক্সপ্রেসের নেতৃত্বে সৌম্য সরকারের সম্ভাবনা

আসন্ন বিপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজি ‘নোয়াখালী এক্সপ্রেস’ ইতোমধ্যেই শক্তিশালী দল গঠন করেছে। দলের দুইজন তারকা ক্রিকেটারকে সরাসরি চুক্তির মাধ্যমে নেওয়া হয়েছে, পাশাপাশি নিলামের মাধ্যমে আরও প্রতিভাবান ক্রিকেটার দলে যুক্ত হয়েছে। দলের কোচ খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, আসন্ন আসরে বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার দলের নেতৃত্বে থাকতে পারেন।

নিলামের আগে সরাসরি চুক্তিতে সৌম্য সরকারকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। কোচ সুজন বলেন, ‘আমি চাই সৌম্য দলকে নেতৃত্ব দিক, যদি সে চায়। অনেক সময় খেলোয়াড়রা অতিরিক্ত দায়িত্ব নিতে চায় না। যদি সে চায়, আমি তার ইচ্ছার সম্মান করব।’

এছাড়া সম্প্রতি রাইজিং স্টারস এশিয়া কাপে আক্রমণাত্মক ব্যাটিং করা হাবিবুর রহমান সোহানকে দলে নেওয়া হয়েছে। কোচ সুজন বলেন, ‘সোহান আমাদের পকেট ডায়নামো। সে খেলা ধামাকা করবে। চার্লস, সৌম্য, কুশলরা অভিজ্ঞ। তারা দলের খেলাকে এগিয়ে নেবে। সোহানকে কোনো চাপ দিতে চাই না, সৌম্য যেন তার ব্যাটিং সহজ করে দেয়।’

দলে থাকা ক্রিকেটারদের তালিকা:

  • সরাসরি চুক্তি: হাসান মাহমুদ, সৌম্য সরকার, জনসন চার্লস, কুশল মেন্ডিস

  • নিলামের মাধ্যমে: জাকের আলী (৩৫ লাখ), মাহিদুল ইসলাম (৩৫ লাখ), হাবিবুর রহমান (৫০ লাখ), নাজমুল ইসলাম (১৮ লাখ), আবু হাশিম (১৮ লাখ), মুশফিক হাসান (১৮ লাখ), শাহাদাত হোসেন (১৮ লাখ), রেজাউর রহমান (১৮ লাখ), মেহেদী হাসান (১৪ লাখ), সৈকত আলী (১৪ লাখ), সাব্বির হোসেন (১৪ লাখ), ইহসানউল্লাহ (২৮ হাজার ডলার), হায়দার আলী (২৫ হাজার ডলার)

এজে

মন্তব্য করুন